গুগলকে জরিমানা করলো রাশিয়ার আদালত

১০ আগষ্ট, ২০২০ ১৫:৪৯  
রাশিয়ায় নিষিদ্ধ কনন্টেট বন্ধ করতে ব্যর্থ হওয়ায় জরিমানা গুণতে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ‍গুগলকে। সোমবার (১০ আগস্ট) রাশিয়ার একটি আদালত গুগলকে দোষী সাব্যস্ত করে ১.৫ মিলিয়ন রুবেলস (২০,৩৫০ ডলার) জরিমানা করেছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-কে এ তথ্য জানিয়েছেন মস্কো আদালতের মুখপাত্র জুলফিয়া গুরিনচুক। তিনি জানিয়েছেন, মস্কোর তাগানস্কি জেলার একজন কোর্ট সার্কিট ম্যাজিস্ট্রেট গুগল এলএলসিকে প্রশাসনিক অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করে ১৫ লক্ষ রুবল জরিমানা করেছে।